রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
রমজান উপলক্ষে ঈশ্বরগঞ্জে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তির জন্য ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে যেখানে বাজার মূল্য ৭৫০ টাকা। 

রমজানে এই উদ্যোগের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। কর্মসূচির প্রধান উদ্যোক্তা ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাংসদ লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

গরুর মাংসের পাশাপাশি লেবু, শশা,ডিম, দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যসামগ্রিই সূলভ মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হবে বলে জানান লুৎফুল্লাহেল মাজেদ বাবু। 

তিনি জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য মাংস কেনা কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় রেখে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে গরুর গোস্ত বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে নির্ধারিত মূল্যে গরুর গোস্ত সংগ্রহ করেন। এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে অনেকেই মত প্রকাশ করেন।

আয়োজকরা জানান, রমজানজুড়ে সাধারণ মানুষের পাশে থাকতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close