শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আর কত দিন আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব, প্রশ্ন রাষ্ট্রপতির      ● ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে লিটন-তাসকিন      ● হাম উপসর্গে আরও সাত শিশুর প্রাণহানি      ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      
দেশজুড়ে
গজারিয়ায় রাতে অবৈধ বালুমহালে প্রশাসনের অভিযান
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর মল্লিকের চর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি বালুমহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​
​সূত্র জানায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মেঘনা নদীর গজারিয়া অংশের মল্লিকের চর এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। নদীর ওই অংশে কোনো বৈধ বালুমহাল না থাকায় খবর পাওয়া মাত্রই সেখানে অভিযানে নামে উপজেলা প্রশাসন। তবে আভিযানিক দল পৌঁছানোর আগেই ড্রেজার ও বাল্কহেড নিয়ে সটকে পড়ে চক্রটি।

​এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম জানান, ‘দীর্ঘদিন এই অংশে বালু উত্তোলন বন্ধ ছিল। হঠাৎ করে কারা আবার এই অপকর্ম শুরু করেছে তা খতিয়ে দেখা দরকার। আমরা চাই প্রশাসন যেন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়।’

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, ​‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে আমাদের পৌঁছানোর আগেই তারা পার্শ্ববর্তী মতলব সীমানার দিকে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

​উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও মল্লিকের চর এলাকায় একইভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়েছিল একটি প্রভাবশালী চক্র। পরবর্তীতে প্রশাসনের কঠোর নজরদারিতে তা বন্ধ হয়ে যায়। কয়েক মাস বিরতির পর ফের এই অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close