সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানেরর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগী হিসেবে কিভাবে কাজ করা যায় সেটি নিয়ে কথা হয়।
 
উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ায় চীনের প্রিমিয়ার লি কিয়াং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি আরও জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। বিনিয়োগ কিংবা তিস্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়নি। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, উন্নয়ন সহযোগী হিসেবে দুই দেশ কীভাবে কাজ করতে পারে—সে বিষয়ে মতবিনিময় হয়েছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে সফরের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। হুমায়ুন কবির বলেন, সফরের বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। বর্তমানে প্রধানমন্ত্রীর একাধিক অভ্যন্তরীণ অগ্রাধিকার রয়েছে। তিনি যখন বিদেশ সফর শুরু করবেন, তখন চীনের আমন্ত্রণ বিবেচনায় নেবেন।

বাংলাদেশ-চীনের সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ সম্পর্ক ঐতিহাসিক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এর সূচনা হয়। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সবসময়ই একটি শক্তিশালী সম্পর্ক বিদ্যমান। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে সম্পর্ককে আরও জোরদার করা, নতুন মাত্রায় উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের জনগণের স্বার্থ সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   চীনা রাষ্ট্রদূত   সৌজন্য সাক্ষাৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close