সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের সাথে মুন্সীগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজী মাসুদ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক রনি শেখ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারী ও উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ টঙ্গীবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে প্রশাসনের সাথে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, একটি জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পসমূহ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাধারণ জনগণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনিক সেবা সহজীকরণ ও হয়রানি কমানোর ওপর জোর দেন।

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবা প্রদান, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নবনির্বাচিত এমপিকে অবহিত করা হয়। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর কথাও তুলে ধরা হয়।

সভা শেষে নবনির্বাচিত এমপি প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনগণের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি টঙ্গীবাড়ীকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close