শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মাহবুব আলী জাকির স্মরণে কুমিল্লায় শুরু হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মাহবুব আলী জাকির স্মরণে কুমিল্লায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। কুমিল্লার ঐতিহ্যবাহী ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম মাঠে গড়াবে এ টুর্নামেন্ট।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু।

টুর্নামেন্টে আয়োজক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও আম্পায়ার এনামুল হক মনি।

টুর্নামেন্টে কুমিল্লার ৮টি দল অংশগ্রহণ করছে। আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

সংবাদ সম্মেলনে বদরুল হুদা জেনু বলেন, মাহবুব আলী জাকি ছিলেন ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষ। খেলার মাঠেই তার জীবনাবসান হয়। তার কীর্তি ও অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির কো চেয়ারম্যান এমদাদুল হক ইমদু, ক্রিকেট কোচ হাবীব মোবাল্লেগ জেমস, রিয়াজ মাহমুদসহ অন্যান্যরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close