রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যুক্ত হলো এসি কোচ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চিলাহাটি-রাজশাহীগামী আন্তনগর তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে প্রথমবারের মতো শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোচ যুক্ত করা হয়েছে। ঈদের আগে এ ধরনের উদ্যোগ নেওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। 

রেলওয়ে সূত্রে জানা যায়, বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেন দুটি সীমান্ত স্টেশন চিলাহাটি, ডোমার, নীলফামারী, সৈয়দপুর হয়ে পার্বতীপুর জংশন, ফুলবাড়ি, হিলি, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার জংশন, আহসানগঞ্জ, নাটোর, আবদুলপুর জংশন, আড়ানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী পর্যন্ত প্রতিদিন সকাল ও বিকালে চলাচল করে থাকে।

ট্রেন দুটি এ অঞ্চলের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের সেবা দিয়ে আসছে। এতে উচ্চ শ্রেণির কোচ না থাকায় অভিজাত শ্রেণির যাত্রীরা এই রুটে রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি মাথায় রেখে রেলওয়ে কর্তৃপক্ষ গত ২০ ফেব্রুয়ারি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে একটি করে এসি কোচ যুক্ত করে। বর্তমানে এসি কোচের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা সৈয়দপুর রেলওয়ে কারখানায় দুটি শীতাতপনিয়ন্ত্রিত কোচ মেরামত করে রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করেছেন; যা তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস কোচে জুড়ে দেওয়া হয়েছে।
প্রতিটি ট্রেনে রাত্রিকালীন বাথ (শয়ন) আছে ২৪টি। দিনের কোচে ৪৮টি আসন আছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কোচ দুটি দেশের বৃহত্তম সৈয়দপুর-রেলওয়ে কারখানায় ভারী মেরামতকাজ করা হয়েছে।

সৈয়দপুর স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, সেভাবে প্রচার না হওয়ায় যাত্রীদের সাড়া কম হলেও ঈদের আগেই ব্যাপক সাড়া ফেলবে কোচ দুটি। গরমে আরামদায়ক ভ্রমণে অভিজাত শ্রেণি মানুষের আগ্রহ বাড়বে, এতে কোনো সন্দেহ নেই।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close