শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম
নিহত আবদুল জলিল। ছবি: প্রতিনিধি

নিহত আবদুল জলিল। ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল জলিল চরএলাহী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। তিনি একই ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে।

চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বলেন, কিছু দিন আগে বাড়ির পাশে ইরি ধানের চাষ করেন জলিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close