সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
জাতীয়
জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের লক্ষ্য : ত্রাণমন্ত্রী
রংপুর অফিস
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, “রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ অঞ্চলের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার নিষ্ঠা, সততা ও আন্তরিকতাই এ উদ্যোগের সফল বাস্তবায়ন করতে পারে।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সভার আয়োজন করে।

আসাদুল হাবিব দুলু বলেন, “জেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মূল চালিকাশক্তি। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি—স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।”

মন্ত্রী আশা প্রকাশ করেন—সম্মিলিত প্রচেষ্টায় রংপুর বিভাগ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।
 
জনগণের কল্যাণে নিবেদিত থেকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে সভায় বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  জনগণ   আস্থা অর্জন   সরকারের লক্ষ্য   ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close