শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক মামলায় ওলামা লীগ সভাপতি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক। 

এর আগে, রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলায় হত্যা চেষ্টার ঘটনার দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মোতালিব। ঘটনার পরপরই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রে জানা যায়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা 

মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close