রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
হজযাত্রীদের ভোগান্তি রোধে সমন্বিত কাজ করছে মন্ত্রণালয় : বিমানমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি: বিমানমন্ত্রী আফরোজা খানম

ছবি: বিমানমন্ত্রী আফরোজা খানম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেছেন, ‘আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সে লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে মন্ত্রণালয়। পাশাপাশি প্রবাসীরা বিমানবন্দরে এসে যেন সেবার মানের ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন, সেটিও নিশ্চিত করা হবে।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউজের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
   
আফরোজা খানম আরও বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’

দীর্ঘদিনের আলোচিত বিমানের টিকিট সিন্ডিকেট ইস্যুতেও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
 
তিনি বলেন, ‘আমাদের মাত্র তিন দিন অফিস হয়েছে। এর মধ্যে আমরা বসে নেই। দায়িত্ব নেওয়ার পর দেখেছি, এ মন্ত্রণালয়ে অনেক কাজ জমে আছে। আমরা ধারাবাহিকভাবে সেসব কাজ এগিয়ে নিচ্ছি।’

পদ্মা নদীকেন্দ্রিক পর্যটনের পরিকল্পনা পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মানিকগঞ্জে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যেগুলোকে পর্যটনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হবে। তবে এর আগে পদ্মা নদী শাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।’

নদী শাসন সম্পন্ন হলে পদ্মা নদীকেন্দ্রিক আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। এই মন্ত্রণালয়ের যে দুর্নাম রয়েছে, সেখান থেকে বের হয়ে আসাই আমাদের লক্ষ্য। আমি আমার সততা ও আদর্শ দিয়ে এ মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।’

মন্ত্রী হওয়ার পর এটিই ছিল তার প্রথম মানিকগঞ্জ সফর। এ সময় মানিকগঞ্জ প্রেস ক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিমানমন্ত্রী    হজযাত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close