রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাদারীপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

মাদারীপুর সদর উপজেলায় অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় কালিকাপুর ও দুধখালী ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা একটি কাঁচা রাস্তার পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। প্রথমে শামীম বেপারীর ছেলে মোরসালিন (১২) হাউসদি বাজারে যাওয়ার পথে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি তার বাবাকে জানায়। পরে স্থানীয়রা খবর দিলে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত ব্যক্তি আনুমানিক ৫৫ বছর বয়সী একজন পুরুষ। তার গায়ের রং শ্যামলা, চুল পাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক  সাড়ে ১২টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময় তাকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখমণ্ডলে বিকৃতি ঘটানো হয়েছে বলেও ধারণা করছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘নিহতের মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মুখমণ্ডল বিকৃত করে লাশ ফেলে রেখে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close