সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
জাতীয়
বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : বাণিজ্যমন্ত্রী
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম আপডেট: ২৩.০২.২০২৬ ৫:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাজার দরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

রাজধানীর ঢাকা শহরে দুই কোটিরও বেশি মানুষের বসবাস উল্লেখ করে বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিশাল শহরের বাজার ব্যবস্থাপনা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবার সম্মিলিত সহযোগিতায়ই একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়ে তোলা সম্ভব।

পরিদর্শনকালে মন্ত্রী বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, রমজান মাস সামনে রেখে দয়া করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেবেন না। আমি নিজেও ইবাদত করি, আপনারাও এই পবিত্র সময়ে মানুষের কষ্ট বাড়াবেন না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরের বিশাল জনসংখ্যার চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।

সাধারণ মানুষের ক্ষোভের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রমজান বা উৎসবের আগে পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়া খুবই দুঃখজনক। যে পণ্য ৪০–৫০ টাকা ছিল তা হঠাৎ ১২০ টাকায় উঠে যাওয়া কারোরই ভালো লাগার কথা নয়। অথচ বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছে।

সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডলের ওপর ব্যবসায়ী ও তাদের অনুসারীদের চড়াও হওয়ার ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী জানান, ওই ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং আইন তার নিজস্ব গতিতে চলছে। সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া ও হুমকির বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

বাজার তদারকির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন। 

তিনি আরও বলেন, বাজার যেন গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি না থাকে সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বাজার পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পণ্য   বিক্রি   বাণিজ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close