সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম
 ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

মৌলভীবাজাররের শ্রীমঙ্গলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রীমঙ্গলের উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবকে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ, বিটিআরআই পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভাগীয় শ্রম অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর, পল্লী বিদ্যুৎ শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল প্রেসক্লাব, ব্যবসায়ী সমিতি শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, শ্রীমঙ্গল বিড অফিসার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জগন্নাথ সেবা সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (আশিদ্রোণ), ট্রাক-ট্যাংক লরি সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক কর্মীবৃন্দ (বিজয় থিয়েটার), পরম যুব সংঘ, উদীচী ও প্রান্তিক থিয়েটার, শ্রীমঙ্গল লেখক সমিতি, রামকৃষ্ণ সেবা শ্রম, দীপশিখা ইনস্টিটিউট শ্রীমঙ্গল, ১২২৩ শ্রমিক ইউনিয়ন, বস্ত্র সমিতি শ্রীমঙ্গল, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি চর্চা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   ফুলেল শুভেচ্ছা   নবনির্বাচিত এমপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close