রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা অভিযান
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশারসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে কর্মসূচির সূচনা করেন সংসদ সদস্য।

রায়হান সিরাজী বলেন, ‘তিস্তা বিধৌত এ জনপদের মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তাই হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন হাসপাতাল রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা জরুরি।’ 

এ সময় তিনি হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স ও একটি আধুনিক এক্স-রে মেশিনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

জরুরি রোগীদের দ্রুত স্থানান্তর ও সঠিক রোগ নির্ণয়ের জন্য এসব সরঞ্জাম সংযোজন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে মতামত শোনেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তিনি হাসপাতালকে আরও সেবাবান্ধব ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান।

স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত উদ্যোগ বাস্তবায়িত হলে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া    জামায়াতে ইসলামী    পরিচ্ছন্নতা অভিযান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close