শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতার বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম
কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতা। ছবি : প্রতিবেদক

কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতা। ছবি : প্রতিবেদক

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার বিরুদ্ধে ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯শত ৪১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালে আতাউর রহমান আতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। তদন্তের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ২৬-এর উপধারা (১) অনুযায়ী তার নিকট সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয় এবং নির্ধারিত ফরম তার নিজ ঠিকানায় পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের বিবরণী দাখিল করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, তিনি ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯ শত ৪১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন—এমন তথ্য উদ্ঘাটিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, আতাউর রহমান আতা ভেড়ামারা উপজেলার বাহির চর এলাকার ষোলদাগ উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউর রহমান হানিফ-এর চাচাতো ভাই।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   দুদক   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close