শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
জাতীয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৩ সচিব বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম আপডেট: ২৩.০২.২০২৬ ৭:৫৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি দিয়ে বদলি করেছে সরকার। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসনে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনজনকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিন সচিবের মধ্যে সাইফুল্লাহ পান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। আগামী সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ রেহানা পারভীনের নিয়মিত চাকরির মেয়াদ শেষের দিকে। তিনি স্বাভাবিক নিয়মেই অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

তবে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ার অনেক আগে ধর্ম সচিবকে জনপ্রশাসনে পাঠানোর মধ্য দিয়ে তাকে মূলত কর্মহীন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ আগামী জুলাইতে তার পিআরএলে যাওয়ার কথা। তার আগেই তাকে জনপ্রশাসনে বদলি করা হলো। ফলে তিনি আর নতুন কোথাও পদায়ন পাচ্ছেন না বলে মনে করছেন কর্মকর্তারা।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close