সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
ড্রেন খননের সময় মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় বেরিয়ে এলো পরিত্যক্ত একটি মর্টার শেলের একাংশ। এ ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের কাজ করার সময় মাটির নিচে পরিত্যক্ত একটি লোহার দণ্ড দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। এলাকাজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। 

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার পুলিশ এসে মর্টার শেলটি উদ্ধার করে। মর্টার শেলের অংশটি যেখানে পাওয়া গেছে, সেই স্থানটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি সিলেট বোমা নিষ্ক্রিয়করণ টিমকে জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করবে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “সোমবার সকালে সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকার এক কৃষক ড্রেন খনন করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে সেই গ্রামের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গিয়ে নাড়াচাড়া করে বুঝতে পারে যে এটি মর্টার শেলের অংশ। পরে তিনি পুলিশকে খবর দেন। আমরা ঘটনা শুনার পর সেখানে পরিদর্শন করেছি।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেখানে আসছে। তারা এটি পরিক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মর্টার শেল   ড্রেন খনন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close