মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রামুতে হাফেজ শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম জুমছড়ি এলাকায় রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে গর্জনিয়া শাহ বদর আউলিয়া নুরানি মাদরাসা ও হাফেজখানা প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী।

বিতরণকালে এসিল্যান্ড স্বরুপ মুহুরী বলেন, “তীব্র শীতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করছি দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়াতে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাদরাসা ও এতিমখানাগুলোর উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এ সময় মাদরাসা ও হাফেজখানা পরিচালক মওলানা নুরুল আবছার, মাদরাসার প্রতিষ্ঠকালীন উপদেষ্টা মহিউদ্দিন, মোজাম্মেল হক, মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় সুধীজন এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। দুর্গম পাহাড়ি এলাকার এই মাদরাসায় শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। মাদরাসা কর্তৃপক্ষ প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, এ এলাকার মরহুম নুরুল হাকিমের ছোট সন্তান সাংবাদিক মো. নেজাম উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় এই হাফেজখানাটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এ পর্যন্ত প্রায় ১৭ জন শিক্ষার্থী হাফেজ হয়ে এ প্রতিষ্ঠান থেকে বিদায় নেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close