শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পঞ্চগড়ে ভর্তুকি মূল্যে মিলছে মাংস-ডিম, লাইন দিয়ে কিনছেন ক্রেতারা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম

বাজার যেখানে গরম—সেখানে বোদাবাসীর জন্য এলো স্বস্তির হাওয়া। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপির উদ্যোগে পঞ্চগড়ের বোদা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে গরুর মাংস ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। 

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আর উদ্বোধনের পর থেকেই সেখানে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। 

বাজারের চড়া দামের সঙ্গে এই স্টলের মূল্যের পার্থক্য যেন চোখে পড়ার মতো। বাইরের বাজারে যেখানে গরুর মাংস কেজিতে ৮০০ টাকা ছুঁইছুঁই—সেখানে মিলছে মাত্র ৬৫০ টাকায়। বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা, ছোলা ৮০ টাকা, চিনি ৯৫ টাকা, ডিম ৩৩ টাকা (হালি), পেঁয়াজ ৩৫ টাকা ও গরুর দুধ ৬০ টাকা লিটার দরে পাওয়া যাচ্ছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরে লাইনে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে উৎসাহ আর প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা যেন মিশে আছে। দামের এই পার্থক্য তাদের মুখে হাসি ফুটিয়েছে। 

স্থানীয় বাসিন্দা মো. জামিল হোসেন বলেন, “বাজারে মাংস কিনতে গেলে পকেট কেঁদে ওঠে। ৬৫০ টাকায় মাংস পাব, দুধ-ডিমও এত সস্তায়? এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও বণিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে আগত রমজান মাসজুড়ে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ বিক্রয় কার্যক্রম। মূলত খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘব করতেই এই ভাবনা বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ। 

তিনি বলেন, “পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ। বোদাবাসী যাতে স্বল্প মূল্যে মানসম্মত পণ্য পায়, সেজন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।”

উল্লেখ্য, বোদা ও দেবীগঞ্জের সাংসদ ফরহাদ হোসেন আজাদ ইতোপূর্বেও ত্রাণ ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এবারের এই ভর্তুকি কার্যক্রমও সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভর্তুকি মূল্য   মাংস-ডিম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close