রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কৃষি জমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলইপুল এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. জুয়েল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি)  উপজেলার ধলইপুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
  
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কৃষি জমির উর্বরতা নষ্ট করে টপ সয়েল কাটার প্রমাণ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা খবর পেয়ে পালিয়ে যায়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত মোটরসাইকেলে শফিনগরের মো. জুয়েল মিয়া নামে এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করতে থাকেন এবং অপরাধীদের তথ্য দিতে থাকেন।
 
জানা যায়, কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১,০০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, ‘কৃষি জমির উর্বরতা নষ্ট করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।’
 
উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কৃষি জমি    জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close