মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম আপডেট: ২৩.০২.২০২৬ ১১:৪০ পিএম
ছবি: জামালপুরে বিআরএফ ইয়ুথ ক্লাবের ইফতার বিতরণ

ছবি: জামালপুরে বিআরএফ ইয়ুথ ক্লাবের ইফতার বিতরণ

জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) ও বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে ৫০ জন অসহায় রোগীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ১২ টায় উপজেলার বেলতৈল গ্রামের জামিয়া সাজেদা আজিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক আবু জোবায়ের বলেন, ‘আমরা বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে মরণাপন্ন রোগীদের সেবায় প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করে আসছি। আমরা রোগীদের কাছে গিয়ে তাদের অসহায়ত্বের কথাগুলো শুনি। সাধ্যমতো সেবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা এবার ৫০ জন রোগীর প্রতিজনকে ১,৫০০ টাকার ইফতার প্যাকেজ উপহার দিলাম। পরবর্তীতে তাদের চিকিৎসা সেবা সহ সার্বিক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।’

জামিয়া সাজেদা আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউনুস আলী বলেন, ‘বিআরএফের প্যালিয়েটিভ কেয়ার ব্যাতিক্রমধর্মী উদ্যোগ। অন্যান্য সামাজিক কাজের চেয়ে এই কাজ সমাজের অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ।’

ইফতার পেয়ে অশ্রুসিক্ত নয়নে প্যালিয়েটিভ কেয়ারের পেশেন্ট হাসনা বেগম বলেন, ‘আমার কোন ছেলে নাই। নাতি নিয়ে কষ্টে জীবন যাপন করি। আল্লাহ তোমাদের কাজ কবুল করুক।’

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন বলেন, ‘অন্যান্য সামাজিক সংগঠনের চেয়ে বিআরএফের উদ্যোগগুলো ব্যাতিক্রম। মরণাপন্ন অসহায় রোগীদের সেবায় নিয়মিত প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রম পরিচালনা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য উদাহারণ।’

এ সময় রোগী অথবা রোগীর আত্মীয়রা উপস্থিত ছিলেন। যেসব রোগীর কোনো প্রতিনিধি আসতে পারেনি, তাদের বাসায় স্বেচ্ছাসেবীরা উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন    বিআরএফ    বিআরএফ ইয়ুথ ক্লাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close