রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা–কসবা আঞ্চলিক সড়ক-এর মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে সড়ক দুর্ঘটনায় শাকিবুল হাসান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার। 

এসআই জানায়, ‘নিহত শাকিবুল হাসান দেবিদ্বার উপজেলার বড় কামতা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।’ 

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন একটি মোটরসাইকেল সড়কের পাশে পড়ে আছে এবং চালক গুরুতর আহত অবস্থায় ছটফট করছেন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে—তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি। 

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো দ্রুতগতির যানবাহনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

এ বিষয়ে এসআই সৈকত মজুমদার বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   মোটরসাইকেল   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close