রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কুষ্টিয়ায় কৃষি বিভাগের উদ্যোগে তামাকের পরিবর্তে সূর্যমুখী চাষ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কৃষি বিভাগের উদ্যোগে তামাকের মতো ক্ষতিকর ফসলের পরিবর্তে লাভজনক ফসল সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করতেই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০ জন কৃষককে সূর্যমুখীর বীজ ও সার দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে। কৃষি বিভাগের এ উদ্যোগে এলাকায় সূর্যমুখী চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

সম্প্রতি উপজেলার খাঁড়ারা ব্লকে সূর্যমুখী ক্ষেত পরিদর্শন করেন মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক চাষাবাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

উপজেলার খাঁড়ারা ব্লকে ৫ জন কৃষককে বীজ ও সার বিতরণ করা হয়। তাদের মধ্যে কৃষক সানোয়ার হোসেন তামাক চাষ বাদ দিয়ে ১ বিঘা জমিতে সূর্যমুখী আবাদ করেন। নিয়মিত পরিচর্যা ও কৃষি কর্মকর্তার পরামর্শে তার জমির ফসল ভালো হয়েছে।

কৃষক সানোয়ার হোসেন বলেন, ‘তামাকের পরিবর্তে সূর্যমুখী চাষ করে আমি লাভবান হয়েছি। খরচ তুলনামূলক কম এবং ফলনও ভালো। আগামী বছর আরও বেশি জমিতে সূর্যমুখী চাষ করবো।’

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছেন। তার তদারকির ফলে কৃষকেরা সঠিক সময়ে সার প্রয়োগ ও পরিচর্যা করতে পেরেছেন।

মিরপুর উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘তামাকের মতো ক্ষতিকর ফসলের পরিবর্তে লাভজনক ও স্বাস্থ্যসম্মত ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতেই এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’ আগামী মৌসুমে সূর্যমুখী চাষের আওতা আরও বাড়বে বলে আশা করেন তিনি।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   কৃষি বিভাগ   সূর্যমুখী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close