শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের অভিযান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সোমবার (২৩ ফেব্রুয়ারি) খোলা কাগজের ৭ পাতায় ‘উর্ধ্বমুখী সবজি বাজার মধ্যবিত্তের নাভিশ্বাস’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ঈশ্বরদী শহরের ফুটপাত দখলমুক্ত ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিকালেই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। 

অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে পুনরায় দখল না করার জন্য সতর্ক করা হয়। 

একই সঙ্গে বাজারে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক ও জরিমানা করা হয়েছে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনভোগান্তি কমানো এবং ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  দ্রব্যমূল্য   নিয়ন্ত্রণ   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close