রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      
দেশজুড়ে
পাংশায় প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক, বিয়ে না করায় বিষপান
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ২:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার এক তরুণীকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে শান্ত (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় সোমবার (২৩ ফেব্রুয়ারি) অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষপান করে ভুক্তভোগী তরুণী।

অভিযুক্ত শান্ত উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মো. আবু তালেবের ছেলে। ভুক্তভোগী তরুণী লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন তরুণী জানায়, ‘শান্তর সঙ্গে তার প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ সময় তাদের মধ্যে একাধিকবার ভিডিও কলে কথা হয়।’ 

অভিযোগ রয়েছে, সেই ভিডিও কলের আপত্তিকর অংশ মোবাইলে স্ক্রিন রেকর্ড করে রাখে শান্ত। সম্পর্ক বন্ধ করে দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে হতাশ হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে বিষপান করে তরুণী।

পরে শান্ত ও তার পরিবারের সদস্যরা ওই তরুণীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাকে বিয়ে করতে হবে, না হলে আমরা আইনের আশ্রয় নেব। আমি মামলা করব।’

এ বিষয়ে অভিযুক্ত শান্তর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  পাংশা   প্রেমিকা   বিষপান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close