রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে কৃষি জমি নষ্টের দায়ে জরিমানা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পড়ারন গ্রাম এবং মানিকদহ ইউনিয়নের জাহানপুর গ্রামে ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমি ক্ষতিগ্রস্থ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে অভিযুক্ত ২ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ২টি মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 

ভাঙ্গা উপজেলার ধর্মদী গ্রামের আ. খালেক মৃধার ছেলে মো. রেজাউল মৃধাকে (৪০) ১ লক্ষ টাকা এবং উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামের হাকি ফকিরের ছেলে রিয়াজুল ফকিরকে (৪০) ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। 

এহেন অবৈধ কার্যক্রম পরিহারের জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে মুচলেকা গ্রহণ করা হয়। এছাড়া ভাঙ্গা বাজারে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়াম। এসময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার পুলিশের একটি টিম এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কৃষি জমি   নষ্ট   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close