সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে
শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ এএম আপডেট: ২৪.০২.২০২৬ ৩:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে শিক্ষার উন্নয়নে ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে ১৬ লাখ টাকা বৃত্তি বিতরণ করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল ও কলেজ মাঠে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডশেন ইউকে’র উদ্যোগে ৪র্থ তম শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার্থীদের রিজাল্টে আমরা কোয়ান্টিটি চাই না আমারা চাই কোয়ালিটি শিক্ষা ও শিক্ষার্থী।’ 

তিনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট সকলে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতা বজায় রাখতে হলে শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় রাখতে হবে। এই ফাউন্ডিশনের মতো দেশে প্রতিটি এলাকার মানুষ এগিয়ে আসলে শিক্ষা ক্ষেত্রে দারিদ্রের মতো প্রতিবন্ধকতা দুর করা সম্ভব হবে।’ 

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক নাবিল আহমদের যৌথ সঞ্চালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিন, বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল হক, ৪ নম্বর বুরুঙ্গা বাজার ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকুর রহমান ছালিক, তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান সাদী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জুবেল আহমদ সেকেল। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অত্র ফাউন্ডেশন বিডি শাখার সিনির সহ-সভাপতি আব্দুল বাসিত, ডা. ইমদাদুল হক ও রিতা রানী চক্রবর্তী, প্রচার সম্পাদক দিদার হোসেন সাজু, সদস্য আতাউর রহমান চৌধুরী ও মো: লেবু মিয়া। 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন অফিস সম্পাদক শেখ নুর উদ্দিন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন ইউকে কমিটির সদস্য নুর মিয়া আবু বকর, যুক্তরাজ্য প্রবাসী হাসান আলী, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বিডি শাখার সকল দায়িত্বশীল সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, এবং এলাকার গণ্যমান্য  ব্যক্তিবর্গ। 

উক্ত অনুষ্ঠান থেকে ফাউন্ডেশন ইউকের সভাপতি আব্দুল আলিম, সিনিয়র সহ-সভাপতি মতচ্ছির চৌধুরী জনি, সাধারণ সম্পাদক আশরাফ আহমদ কয়েছ, অর্থ সম্পাদক আব্দুর রহমান কালাইসহ সকল দায়িত্বশীল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বুরুঙ্গা ইউনিয়ন   বৃত্তি বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close