শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
বিকালে জেল থেকে বের হয়ে রাতেই খুন যুবক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন জেল খেটে বের হওয়া ইমন শেখ (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এই ঘটনা ঘটে।

‎নিহত ইমন শেখ মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।

জানা যায়, নিহত ইমন মাদক মামলায় প্রায় তিন মাস জেলে থাকার পর সোমবার বিকালে জামিনে বের হয়ে আসেন। পরে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, ‘ইমন শেখ দীর্ঘদিন মামলায় জেলা ছিলো। সোমবার বিকালে সে জামিনে মুক্ত হয়ে আসে। পরে রাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মাসদাইর এলাকার জাহিদ গ্রুপেরই এক সময় সদস্য ছিলো ইমন। মাদক নিয়ে জাহিদের সাথে ইমনের পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জেল   জামিন   খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close