শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
‘আমলাদের তুলনায় ভালো কাজ করবে রাজনৈতিক প্রশাসকরা’
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে রাজনৈতিক প্রশাসকরা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের ছয় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসকরা যোগদান করেছেন। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তারা।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় ভালোভাবে কাজ করবে। মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কি না সেটা সংসদে নির্ধারিত হবে।’

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশন এ ভালো কাজ করতে পারবে। তাই স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।’

এদিকে সচিবালয়ে সাক্ষাতের পর মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেছেন ছয় প্রশাসক। 
তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নিবেন নতুন প্রশাসকরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আমলা   রাজনৈতিক প্রশাসক   স্থানীয় সরকারমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close