রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির তিন সদস্য আটক
নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬ পিএম আপডেট: ২৪.০২.২০২৬ ৩:৩৮ পিএম
আটক আরাকান আর্মির তিন সদস্য। ছবি : প্রতিনিধি

আটক আরাকান আর্মির তিন সদস্য। ছবি : প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের আরাকান আর্মির তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমতলী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। পরে রাতে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি। 

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকায় দিয়ে তিন জন মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে, পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। এ সময় আটককৃতদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। পরে বিজিবির সদস্যরা আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল বাতেন মৃধা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি সীমান্ত   আরাকান আর্মি   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close