রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ইটবাহী ট্রাকের চাপায় মাহিম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মো. এখলাচের ছেলে। সে স্থানীয় আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে কান্নার মাতম।

স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ধাইরা ব্রিজের ওপর বিবিসি ভাটার একটি ইটবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় মাহিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন বলেন, ‘বিবিসি ইটভাটার ট্রাকটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি ব্রিজের মধ্যে মাহিমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।’

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহারুল হক জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  ধামরাই   ট্রাকের চাকায় পিষ্ট   স্কুল ছাত্রের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close