মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
জাতীয়
খাদ্যের সরবরাহ ও মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘সমালোচনা করা পৃথিবীতে সহজতম কাজ। আমরা সমালোচনা বন্ধ করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই। একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, যাতে আগামী প্রজন্ম আমাদের মনে রাখবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এ সরকারের কাছে দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খাদ্য ভবনে খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে অধিদপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে জানানো হয়। অধিদপ্তরের বর্তমান কার্যক্রম পরিচালনায় যেসব চ্যালেঞ্জ রয়েছে, সে বিষয়ে সভায় আলোকপাত করা হয়। 

সভায় আমিন উর রশীদ আরও বলেন, ‘আমাদের দেশে যে খাদ্য উৎপাদন হয়, এর মধ্যে মাত্রাতিরিক্ত হেভি মেটালের অস্তিত্ব বিভিন্ন পরীক্ষায় পাওয়া যাচ্ছে। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী কৃষক, খাদ্য উৎপাদন বা খাদ্যের কোয়ালিটি এ সেক্টরগুলোকে গুরুত্ব দিয়েছেন। মানুষকে ফুড নিয়ে যাতে কোন চিন্তা করতে না হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে।’

‘একদিকে খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, খাদ্যের মানও নিশ্চিত করতে হবে। আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমারা যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমদানি রপ্তানি থেকে শুরু করে সব কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্ব তাদের দিয়ে করানো যাবে। তখন তারা ইউএসএফডিএর সাথে কানেক্ট হয়ে যাবে। তাদের দেওয়া সার্টিফিকেট বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে। আমাদের মূল টার্গেট চালের পাশাপাশি অন্যান্য ফুডও রপ্তানি করা। এ জন্য আমাদের  কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, 

‘আমরা গতানুগতিক ধারার কাজের পরিবর্তে একটু ভিন্নতা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি। আমি সত্যি মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যেহেতু এখানে সময় দিব, তাই এটাকে অবশ্যই অর্থবহ করতে হবে। আর এ জন্য আমি আপনাদের সহযোগিতা চাই।’

তিনি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ‘সমস্যা থাকবে এর সমাধানও আছে। আপনারা অভিজ্ঞ মানুষ, আপনারা শুধু সমস্যার কথা বলবেন না, পাশাপাশি সম্ভাব্য সমাধানের কথাও বলবেন। আমরা সবাইকে নিয়ে সমস্যার সমাধান করবো। আমরা একটা সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে চাই। আমার অনুরোধ থাকবে সবাই মানুষের জন্য কাজ করবেন। আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কাজের সিস্টেম দেখে আমাদের মনে রাখে। আমরা সবসময় টেকসই সমাধানের জন্য কাজ করব।’

সভায় উপস্থিত ছিলেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খাদ্য সচিব মো. ফিরোজ সরকার প্রমুখ।

সভায় সুলতান সালাউদ্দিন টুকু খাদ্য নিরাপত্তাসহ ভেজালমুক্ত খাদ্যের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ কাজের জন্য খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা চান।

মো. ফিরোজ সরকার বলেন, ‘খাদ্য অধিদপ্তরের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।’

তিনি অধিদপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। ভুল তথ্যের বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন খাদ্য সচিব।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম কামরুজ্জামান বলেন, ‘অধিদপ্তরের সব পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করে যাবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খাদ্যের সরবরাহ   মান নিশ্চিত   কৃষিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close