সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
জাতীয়
খাল খনন কর্মসূচি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশব্যাপী ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন। 

সভায় শহীদউদ্দীন চৌধুরী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খান খনন কর্মসূচি দিয়ে মহাবিপ্লব ঘটিয়েছিলেন। দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে।’

বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সব কিছু করবে বলে তিনি জানান। 

খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আাগামী তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে আহ্বান জানান। 

খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী । 

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খনন বাস্তাবায়নে জন্য পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।’

চলতি অর্থবছর এবং আগমী আগামী বছরগুলোকে সংশ্লিষ্ট মন্তণালয়গুলো কি কাজ করবে, তার সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি। 

আগমী পাঁচ বছরে নির্ধারিত ২০ হাজার কিলোমিটার ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খাল খনন কর্মসূচি   বাস্তবায়ন   আন্তঃমন্ত্রণালয় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close