শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাফিন (১০) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নর ফকিরপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

রাফিন ওই এলাকার সাদেকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাফিন তার মা-বাবার সঙ্গে বাসায় ইফতার করে। পরে তার বাবা মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এ সময় কোনো এক বিষয় নিয়ে তাকে বকাবকি করেন তার মা। এরপর রাফিন সবার অগোচরে নিজ ঘরের ধর্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে মা রাবেয়া খাতুন উঠানে কাজ করার সময় ছেলেকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিষয়টি নালিতাবাড়ী থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close