সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
দাউদকান্দিতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। 
      
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার দাউদকান্দি পৌর সদরের বলদাখাল এলাকার পিয়ার হোসেনের বাড়ির তিন তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।  
 
সকাল সাড়ে চারটার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। 
 
দুর্ঘটনায় দগ্ধরা হলেন উম্মে হুমায়রা (৩০), মনোয়ার (৬০), জিল হক (৩৭) ও হুররাম (২)। 
    
বাড়ির মালিক পিয়ার হোসেনের স্ত্রী শেফালী আক্তার জানান, দীর্ঘদিন থেকে আমাদের গ্যাস সংযোগটি অবৈধ ও বিচ্ছিন্ন ছিল। একটি চক্র প্রতি মাসে এসে ভাড়া নিয়ে যায়।
  
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ছয় শতাংশ দগ্ধ হয়েছে।
  
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইন্সপেক্টর মো. এরশাদ হোসেন বলেন, ‘অগ্নিদগ্ধের খবর পেয়ে ভোর পাঁচটায় আমরা একটি টিম পাঠাই। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আমাদের টিম পৌঁছানোর আগেই আহতদের ঢাকা পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, লাইনের গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে।’
    
দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মো. রেদওয়ান ইসাম বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। গ্যাস লাইন লিকেজ হওয়ার বিষয়টি তদন্ত করা হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি    গ্যাস    বিস্ফোরণ    দগ্ধ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close