সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
মাদারগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। তবে সিএনজি চালক পলাতক রয়েছে।

নিহত শিশু জাহিল মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা মামুনের ছেলে। বর্তমানে তাদের পরিবার জামালপুর সদরের মনিরাজপুর এলাকায় বসবাস করছে।
  
আহতরা হলেন—শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। 

তারা মাদারগঞ্জের তেঘরিয়া এলাকায় খুশি নামের এক আত্মীয়ের মৃত্যুর সংবাদে ওই বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক্টর সড়কে ওঠার সময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিলের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। অপর একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
   
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহম্মেদ বলেন, ‘বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ    সংঘর্ষ    শিশু    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close