রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে ধর্ষণসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় মাদক ও ধর্ষণ মামলার আসামি মো. হুমায়ূন কবিরসহ বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃদের কাছ থেকে ৫০ পুড়িয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এসব তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হুমায়ূন কবির (২৫), ইয়াসিন রহমান আরমান ওরফে রাজ (২২), মো. সবুজ (২৭), মো. আরাফাত হোসেন (৪০), মিতুল হোসেন (২১), এসএম মামুন (৫২), কাশেম ঢালী (৪৮), সবুজ মোল্লাসহ (৩৫) আরও দুইজন। 

এদের মধ্যে মো. রফিক আকন্দের ছেলে মো. হুমায়ূন কবিরকে (২৫) ধর্ষণ মামলায় (মামলা নম্বর ৪৪) গ্রেপ্তার করা হয়েছে। 

আব্দুল বারিক বলেন, ‘অভিযানে গ্রেপ্তার ১০ জনের মধ্যে একজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা ও বাকিদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিদ্ধিরগঞ্জ ধর্ষণ মামলা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close