শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
জাতীয়
তারেক রহমানের মানবিক গুণাবলী পারিবারিক মূল্যবোধ থেকে অর্জিত : তথ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন নেতা তার কর্ম ও দৃঢ়তা দিয়ে সময়ের সাথে হয়ে ওঠেন জনতার অবিসংবাদিত নেতা। ‘অবিসংবাদিত‘ শব্দটি কোন চিরকালীন শব্দ নয়, এটা অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন। তার মানবিক মূল্যবোধ দিয়ে তিনি তা রক্ষা করবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস।’
                                                                                                                                                      তারিক চয়ন সম্পাদিত ২০১৩ সালে লেখা প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’-এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী সংকলনটি উন্মোচন করেন। 

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথি ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, বইটির সম্পাদক তারিক চয়ন।             
              
অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘একজন রক্ত মাংসের মানুষের পক্ষে এত প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকা সম্ভব হয়েছে, তার ব্যক্তিগত মানবিক গুণাবলীর কারণে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার তারেক রহমান পারিবারিক মূল্যবোধ থেকে মানবিক গুণাবলীগুলো অর্জন করেছেন।’
                                                                                  
১৯ জন গুণী শিক্ষক-লেখক-চিন্তক-রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা এই বইয়ে তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিশ্লেষণ করেছেন। লিখেছেন তার দর্শন, দৃষ্টিভঙ্গি, আদর্শ, কর্ম, স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমানের মানবিক গুণাবলী   পারিবারিক মূল্যবোধ   তথ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close