রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
ওসমানীনগরে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম আপডেট: ২৪.০২.২০২৬ ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওসমানীনগর থানাধীন দুই নম্বর সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 
  
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওসমানীনগর থানাধীন শেরপুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪) তল্লাশি করা হয়।

তল্লাশিকালে পিকআপ গাড়িতে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটার করে মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য মোট ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানায় পুলিশ।
    
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা থানার সাদুরবাজার গ্রামের মৃত আফজাল শরীফের পুত্র মো. সেলিম মিয়া (৪৮), গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর গ্রামের মৃত আব্দুল খলিলের পুত্র জয়নায়ল আহমেদ (৩৭) ও কানাইঘাট থানার আগাড়িপাড়া গ্রামের মৃত শামসুল হকের পুত্র আশিক আহমদ (২৪)।
 
ডিবি পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ওসমানীনগর    ফেনসিডিল    মাদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close