রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিঙ্গাইরে চার হত্যা মামলার বিচারের দাবিতে প্রতিবাদ সভা
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় চার হত্যা মামলার ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
   
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোবিন্দল নতুন বাজার এলাকায় পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
  
সভায় বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা আব্দুল রহিম, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবু, আক্রাম হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।
 
সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহাবুর রহমান রিপন।
 
সভায় বক্তারা বলেন, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসলামপন্থী ও সমমনা দলগুলোর পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিঙ্গাইরের গোবিন্দল নতুন বাজারের চার রাস্তার মোড়ে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ধর্মপ্রাণ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোঁড়া গুলিতে নাজিমুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন, নাসির উদ্দিন ও হাফেজ শাহ আলম নিহত হন ।

সভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনার সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে উল্টো গুলিবর্ষণে জড়িত ছিল। এমনকি পুলিশের পোশাক পরিহিত কিছু ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যাকাণ্ডে অংশ নেন। এ ঘটনায় আদালতে পৃথক তিনটি মামলা দায়ের হলেও মূল আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। 

বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
সভা শেষে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
 
কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  হত্যা মামলা    বিচারের দাবি    সিঙ্গাইর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close