রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, শিগগিরই প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম আপডেট: ২৪.০২.২০২৬ ৮:৫১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করবে দলটি।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আগামীতে নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছি। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে আমরা নির্বাচনে পার হয়েছি।’

স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান সারজিস।
 
‘দ্রুত প্রাথমিকভাবে প্রার্থী যাচাই বাছাই শুরু করবো। উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে গিয়ে  আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।’
 
এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে উল্লেখ করে পৌরসভা ও  ইউনিয়ন থেকে শুরু করে জেলা উপজেলায় মাঠ পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন, তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান সারজিস আলম।
 
তিনি বলেন, ‘মানুষের কাছে নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা যত বেশি থাকবে তারাই মূল্যায়ন পাবে। এখন পর্যন্ত এনসিপি ও জামায়াত এককভাবে স্থানীয় নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। জোট কেন্দ্রিক স্থানীয় নির্বাচন হবে কি না, শেষ সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এককভাবে স্থানীয় সরকার নির্বাচন   প্রস্তুতি এনসিপি   প্রার্থী ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close