মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিশেষ চাহিদা সম্পন্ন, সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কর্নেট সাংস্কৃতিক সংসদ। এ উপলক্ষে তিন দিনের বিশেষ কর্মসূচির সম্পন্ন করেছে সংগঠনটি। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানী এলাকার একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের দুই শতাধিক শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কর্নেট সাংস্কৃতিক সংসদের সহসভাপতি বেগম আনার কলি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।

এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে শহরের টিএফসি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্নেট সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সিদ্দিক বাবুর সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

বেগম আনার কলি জানান, কর্নেট থেকে আমরা নানা সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে নানা কাজ করে আসছি। এবার আমরা বিশেষ চাহিদা সম্পন্ন, এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। এসব শিশুদের নিয়ে আমাদের এ ধরনের কাজ চলবে, যা তাদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিশেষ অবদান রাখছে সংগঠনটি। কেবল বিনোদন নয়, বরং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এবং তরুণ ও আগামী প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে শুদ্ধ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করছে এটি। 

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   কর্নেট সাংস্কৃতিক সংসদ   প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close