শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফতুল্লায় আল সামী ব্রেড অ্যান্ড বিস্কুট ও লাবনী কনজুমার ফুডকে জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম আপডেট: ২৪.০২.২০২৬ ১০:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নকল জুস কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকায় শিশু খাদ্য প্রস্তুতকারি লাবনী কনজুমার ফুড কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়ায় র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক, র‍্যাব-১১’-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ফতুল্লার মুসলিমনগর এলাকায় আল সামী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রেজা।

অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩’-এর ৩৯ ধারা অনুসারে এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান হালদার উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফতুল্লা   আল সামী ব্রেড অ্যান্ড বিস্কুট   লাবনী কনজুমার ফুড   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close