শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
উখিয়ায় রমজানের খাদ্য সহায়তা বিতরণে বিতর্ক, ইউএনওর ব্যাখ্যা
মুসলিম উদ্দিন, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রমজানের খাদ্য সহায়তা বিতরণকে কেন্দ্র করে বিতর্কের অভিযোগ উঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসামা এর ব্যাখ্যা দিয়েছেন। 

তিনি জানিয়েছেন, প্রশাসনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়নি এবং বিতরণের কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি।

ইউএনও’র পক্ষ থেকে বলা হয়েছে, শুধু সংস্থার দাবির ভিত্তিতে সংবাদ প্রচার হয়েছে। ত্রাণ সামগ্রী আমাদের কাছে হস্তান্তর করা হলে, আমরা আমাদের গুদাম থেকে বিতরণে ব্যবস্থা নিতাম। তবে কাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, এ বিষয়ে কোনো অনুমোদন অফিস থেকে দেওয়া হয়নি।"

অন্যদিকে স্থানীয় সংস্থা আল মানাহিল ফাউন্ডেশন জানিয়েছে, বিদেশ থেকে অনুদান সংগ্রহ করে রোহিঙ্গা ও স্থানীয় অসহায়দের জন্য ১ হাজার ৬৮টি খাদ্য প্যাক প্রস্তুত করা হয়েছিল। প্রতিটি প্যাকেতে ছিল ভোজ্যতেল, চিনি, চাল, মসুর ডাল, লবণ ও খেজুর।

সংস্থাটির দাবি, বিতরণের জন্য এসব প্যাকেট আনুষ্ঠানিকভাবে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছিল।

স্থানীয়রা মনে করছেন, বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পায়। 

ইউএনও অফিস জানিয়েছে, বিতরণ প্রক্রিয়া ও তালিকা প্রণয়ন সংক্রান্ত কোনো তথ্য অফিসের নিকট নেই এবং ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রমে আরও স্বচ্ছতা ও নজরদারি নিশ্চিত করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   রমজানের খাদ্য   সহায়তা বিতরণে বিতর্ক   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close