রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটানা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়লেও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ভবনের দোতলায় ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে যান। এ সময় পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আগুনে কক্ষের ভেতরে থাকা আবর্জনা ও কাগজপত্র পুড়ে যায়।

শোরুমের ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, “প্রথমে আমরা নিজেদের গোডাউনে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে যাই। পরে পাশের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেই।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীপুর স্টেশন কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, “আগুন লাগার কোনো আনুষ্ঠানিক খবর পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হবে। কীভাবে বা কারা আগুন দিয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।” 

উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   কার্যালয়   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close