শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
যারা আন্দোলনে ছিল, তারাই সুবিধা পাবে : স্বেচ্ছাসেবক দল নেতা রিপন
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন হোসেনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তারাই হাট-ঘাটের সুবিধা ভোগের অধিকার রাখেন।’ 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় যদুবয়রা–পান্টি সড়কের চৌরঙ্গী বাজারের চৌরাস্তা মোড়ে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া তার বক্তব্যের কয়েকটি খণ্ডিত ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

কেউ টাকার প্রভাব খাটিয়ে ইজারা নেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন রিপন হোসেন। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘চৌরঙ্গী সাপ্তাহিক পেঁয়াজ হাটের ইজারা প্রক্রিয়ায় কিছু ব্যবসায়ী অতিরিক্ত দর হাঁকাচ্ছেন, ফলে ছাত্র-যুবকদের পক্ষে ইজারা নেওয়া কঠিন হয়ে পড়ছে।’

এ বিষয়ে জানতে চাইলে রিপন হোসেন বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা টাকার জোরে হাট ইজারা নিতে চাইছে। এতে আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-যুবকদের বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের সতর্ক করতেই বক্তব্য দেওয়া হয়েছে। এখানে অন্যায় কিছু করা হয়নি।’

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। টেন্ডারের মাধ্যমে যে-ই ইজারা পাবে, সেটি ভোগ করা তার অধিকার। বিতর্কিত কোনো বক্তব্য ব্যক্তিগত মত হতে পারে- দল এ ধরনের অবস্থান সমর্থন করে না।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  আন্দোলন   সুবিধা   স্বেচ্ছাসেবক দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close