রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাইবান্ধায় ইসলামী হাসপাতালের শুভ উদ্বোধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৯ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ২:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বোনারপাড়া ইসলামী হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বোনারপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বোনারপাড়া ইসলামী হাসপাতালের পরিচালক প্রভাষক এনামুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। 

তিনি তার বক্তব্যে বলেন, ‘আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’ স্থানীয় জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর এবং প্রচার সম্পাদক মো. ফজলে রাব্বি ফারুক। 

এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আসাদ খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ‘মানবসেবাই হলো পরম ধর্ম। একটি আধুনিক হাসপাতাল চালু হওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে।’ ভবিষ্যতে এখানে আরও উন্নত চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

কেকেবি


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   হাসপাতাল   উদ্বোধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close