শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে আ.লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা আ.লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীপুর বাজারে শ্রীপুর পৌরসভার কার্যালয়ের দক্ষিণ পাশে শ্রীপুর–মাওনা সড়কের ধারে অবস্থিত উপজেলা আ.লীগের জরাজীর্ণ কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন লাগে। 

দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিত্যক্ত থাকায় মাঝে মধ্যে কিছু অজ্ঞাত যুবক ভবনের ভেতরে প্রবেশ করে ধূমপান করত। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

পাশের একটি সিঙ্গার শোরুমের ম্যানেজার শহীদ ইসলাম মিজান খোলা কাগজকে জানায়, ‘তিনি আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।’

এ বিষয়ে শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর আলী খান বলেন, ‘ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   আ.লীগ   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close