শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ঈশ্বরদীতে আরএনপিপির প্রকৌশলীকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদীর আরএনপিপি প্রকল্পে কর্মরত নিকিমথ কোম্পানির প্রকৌশলী ও বেলারুশ নাগরিক হারশাকৌ উলাজিস্লাউককে  (৩০) প্রাইভেটকার দিয়ে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলার নতুনহাট গ্রীনসিটি সংলগ্ন বাজার এলাকায় গ্যালাক্সি বার-এর সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সানজিদা হোসেনকে (২১) আটক এবং ব্যবহৃত (ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২) প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি প্রাইভেটকার বেলারুশ নাগরিককে লক্ষ্য করে দ্রুতগতিতে এগিয়ে আসে এবং চাপা দেওয়ার চেষ্টা করে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই চালক গাড়িসহ দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গ্রীন সিটির অভ্যন্তরে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানায়, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   আরএনপিপি   গাড়িচাপা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close