সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
পিলখানা হত্যাকাণ্ড
বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরোচিত সেনা হত্যাযজ্ঞের ১৭তম বার্ষিকীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তারা এই শ্রদ্ধা জানান। 

পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা।

শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নাগরিক হিসেবে এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ জানা সবার জন্য জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখন জনগণের কাছে বোধগম্য।’

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছিল। সশস্ত্র বাহিনীকে একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিয়ে আশার কথা শুনিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানান, এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে সরকার বদ্ধপরিকর।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ জন তুখোড় সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পিলখানা হত্যাকাণ্ড   বনানী সামরিক কবরস্থান   প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close